ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
ধারা ৫পরিষদ প্রতিষ্ঠা
দ্বিতীয় অধ্যায় পরিষদ প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ৫
5. পরিষদ প্রতিষ্ঠা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (১) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (২) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (৩) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এর মহাপরিচালক, পদাধিকারবলে; (৪) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট এর মহাপরিচালক, পদাধিকারবলে; (৫) শিল্প মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (৬) কৃষি মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (৭) মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (৮) খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (৯) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (১০) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (১১) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (১২) জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, পদাধিকারবলে; (১৩) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা; (১৪) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি, পদাধিকারবলে; (১৫) ঔষধ শিল্প সমিতির সভাপতি, পদাধিকারবলে; (১৬) কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি, পদাধিকারবলে; (১৭) জাতীয় প্রেসক্লাবের সভাপতি, পদাধিকারবলে; (১৮) ঔষধ প্রশাসন অধিদপ্তর এর পরিচালক, পদাধিকারবলে; (১৯) সরকার কর্তৃক মনোনীত তিনজন বিশিষ্ট নাগরিক; (২০) সরকার কর্তৃক মনোনীত বাজার অর্থনীতি, ব্যবসা, শিল্প ও জনপ্রশাসনে অভিজ্ঞতা সম্পন্ন অন্যূন দুইজন মহিলা সদস্য সমন্বয়ে চারজন সদস্য; (২১) সরকার কর্তৃক মনোনীত একজন শিক্ষক প্রতিনিধি; (২২) সরকার কর্তৃক মনোনীত একজন শ্রমিক প্রতিনিধি; (২৩) সরকার কর্তৃক মনোনীত একজন কৃষক প্রতিনিধি; এবং (২৪) মহাপরিচালক, যিনি উহার সচিবও হইবেন।