ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
ধারা ৬সদস্য পদের মেয়াদ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় পরিষদ প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ৬
6. সদস্য পদের মেয়াদ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে পরিষদের কোন মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে দুই বৎসর ছয় মাসের জন্য সদস্য পদে বহাল থাকিবেন। (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও মনোনয়নকারী কর্তৃপক্ষ যে কোন সময় উহার প্রদত্ত কোন মনোনয়ন বাতিল করিয়া উপযুক্ত নূতন কোন ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে।