Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

তৃতীয় তফসিল[ধারা ৭৩ দ্রষ্টব্য]

বলবৎ

তৃতীয় তফসিল

তৃতীয় তপশিল [ধারা ৭৩ দ্রষ্টব্য] পেশাগত ব্যাধির তালিকা ক্রমিক পেশাগত ব্যাধি চাকরি নং ক-অংশ

তৃতীয় তফসিল, ক্রমিক ১

১। এ্যানথ্রাক্স যে কোন চাকরি যাহা- (ক) উল, চুল, শক্ত ক্ষুদ্র লোম, জন্তুর মৃতদেহ অথবা পরিত্যক্ত অংশ নিয়া কাজ করিতে হয়; (খ) এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত কোন জন্তু সংক্রান্ত কাজ করিতে হয়; অথবা (গ) কোন পণ্য দ্রব্য উঠানো-নামানো অথবা পরিবহনের সংগে সংশ্লিষ্ট কাজ করিতে হয়।

তৃতীয় তফসিল, ক্রমিক ০২

০২। সংকুচিত বায়ুজনিত অসুস্থতা এবং ইহার সংকুচিত বায়ুতে কোন প্রক্রিয়া চালানোর পরিণাম। কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ০৩

০৩। সীসা টেট্রাএথিলজাত বিষক্রিয়া। সীসা টেট্রাএথিল ব্যবহার করা হয় এমন কোন প্রক্রিয়ার কোন কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ০৪

০৪। নাইট্রাস ধোঁয়াজাত বিষক্রিয়া। নাইট্রাস ধোঁয়ার সম্মুখে উন্মুক্ত হইতে হয় এমন কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ০৫

০৫। ম্যাংগানিজজাত বিষক্রিয়া। ম্যাংগানিজ অথবা ম্যাংগানিজ মিশ্রিত কোন বস্তু অথবা ম্যাংগানিজ আছে এমন কোন বস্তু ব্যবহার করা, নাড়া-চাড়া করা, অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া, ধূলা বা বাষ্পের সম্মুখে উন্মুক্ত হইতে হয় এমন কোনো কাজ করা।

তৃতীয় তফসিল, ক্রমিক ০৬

০৬। কার্বন-বাইসালফাইড জাত বিষক্রিয়া। কার্বন-বাই সালফাইড, অথবা কার্বন-বাই সালফাইড মিশ্রিত কোন বস্তু অথবা কার্বন-বাইসালফাইড আছে এমন কোন বস্তু ব্যবহার করা, অথবা নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া বা বাষ্পের সম্মুখে উন্মুক্ত হইতে হয় এমন কোন কাজ করা।

তৃতীয় তফসিল, ক্রমিক ০৭

০৭। টেট্রাফ্লোরিথিনজাত বিষক্রিয়া। টেট্রাফ্লোরিথিন আছে এমন কোন বস্তু ব্যবহার করা বা নাড়া-নাড়া করা, অথবা উহা আছে এরূপ কোন বাষ্প বা ধোঁয়ার সম্মুখীন হইতে হয় এমন কোন কাজ করা।

তৃতীয় তফসিল, ক্রমিক ০৮

০৮। কীটনাশকজাত বিষক্রিয়া। কীটনাশক ঔষধ ছড়ানোর কোন কাজ। ক্রমিক পেশাগত ব্যাধি চাকরি নং খ-অংশ

তৃতীয় তফসিল, ক্রমিক ০৯

০৯। লেপটোসপিরা ইকটেরো হিমো ইঁদুর অধ্যুষিত স্থানে কাজ করা। রেজিকাজাত সংক্রমণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১০

১০। ডিনিট্রোফেনল বা হোমেলগজাত ডিনিট্রোফেনল বা উহার সদৃশ কোন বস্তু বিষক্রিয়া। ব্যবহার বা নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া বা বাষ্পের সম্মুখীন হইতে হয় এরূপ কোনো কাজ করা।

তৃতীয় তফসিল, ক্রমিক ১১

১১। ট্রাইক্রিসিল ফসফেটজাত বিষক্রিয়া। ট্রাইক্রিসিল ফসফেট আছে এমন কোন বস্তু ব্যবহার বা নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া বা বাষ্পের সম্মুখীন হইতে হয় এরূপ কোন কাজ করা।

তৃতীয় তফসিল, ক্রমিক ১২

১২। ক্রোমজাত ক্ষত বা ইহার পরিণাম। ক্রোমজাত এসিড, ক্রোমেট অথবা এমোনিয়ামের বাইক্রোমেট, পটাশিয়াম, সোডিয়াম অথবা দস্তা অথবা এসব বস্তু দ্বারা তৈরি বস্তু বা মিশ্রণ ব্যবহার করা বা নাড়া-চাড়া করার কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৩

১৩। গলিত কাচ বা গলিত বা উত্তপ্ত ধাতু গলিত কাঁচ বা গলিত বা উত্তপ্ত ধাতু হইতে হইতে বিচ্ছুরিত আলোকচ্ছটা বা চোখ বিচ্ছুরিত আলোকচ্ছটা বা চোখ ঝলসানো ঝলসানো আলোক হইতে সংক্রমণ। আলোর সম্মুখে ঘন ঘন বা দীর্ঘক্ষণ থাকিতে হয় এমন কোন কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৪

১৪। বেরিল্লিয়ামজাত বিষক্রিয়া। বেরিল্লিয়াম অথবা বেরিল্লিয়াম মিশ্রিত কোন বস্তু অথবা বেরিল্লিয়াম আছে এমন কোন বস্তু ব্যবহার করা, নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া, ধুলা বা বাষ্পের সম্মুখে উম্মুক্ত হইতে হয়, এমন কোন কাজ করা।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৫

১৫। নাকের ঝিল্লির শেশ্লষ্মায় কারসিনোমা বা এমন কোন কারখানায় কাজ যেখানে গ্যাস বাতাসের সঙ্গে সাইনাস অথবা সংযুক্ত নিকেলের সংমিশ্রণ বিগলন করিয়া ব্রাংকাসবা ফুসফুসের প্রাথমিক নিকেল প্রস্ত্তত করা হয় এবং উক্তরূপ কারসিনোমো। প্রক্রিয়া বা তৎসংক্রান্ত অন্য কোন প্রক্রিয়া পরিচালনার জন্য কোন ভবনে কাজ করার প্রয়োজন হয়। ক্রমিক পেশাগত ব্যাধি চাকরি নং

তৃতীয় তফসিল, ক্রমিক ১৬

১৬। মূত্র থলির পেপিলোমা। (ক) এমন কোন ভবনে কাজ যেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে নিম্নলিখিত জিনিষ প্রস্ত্তত হয়, যথা :- (১) আলফা-রেপথাইলামাইন, বেটান্যাপথাইলামাইন, অথবা বেনজিডাইন, অথবা ইহাদের কোন লবণ;

তৃতীয় তফসিল, ক্রমিক ২

২) অরামাইন অথবা মেজেনটা; (খ) প্যারা (ক)(১) এ উল্লিখিত কোন বস্তু ব্যবহার বা নাড়া-চাড়া করার কাজ, অথবা উক্তরূপ কোন জিনিষ ব্যবহৃত হয় অথবা বাহির হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৭

১৭। সীসাজাত বিষক্রিয়া অথবা ইহার পরিণাম সীসা-ট্রেট্রাএথিল ব্যতীত, সীসা বা ইহার দ্বারা (সীসা-টেট্রা-এথিলজাত বিষক্রিয়া উৎপাদিত বা সংমিশ্রিত কোন জিনিষের ব্যতীত)। ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৮

১৮। ফসফরাসজাত বিষক্রিয়া অথবা ইহার ফসফরাস বা ইহার দ্বারা উৎপাদিত বা পরিণাম। সংমিশ্রিত কোন জিনিষের ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৯

১৯। পারদজাত বিষক্রিয়া বা ইহার পরিণাম। পারদ বা ইহার দ্বারা উৎপাদিত বা সংমিশ্রিত কোন জিনিষের ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২০

২০। বেনজিন এবং ইহার সদৃশ পদার্থজাত বেনজিন অথবা ইহার সদৃশ কোন বস্তু বিষক্রিয়া অথবা ইহার পরিণাম। নাড়া-চাড়া, এবং বেনজিন অথবা উহার সদৃশ বস্তু প্রস্ত্তত হয় বা ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২১

২১। আর্সেনিকজাত বিষক্রিয়া বা ইহার আর্সেনিক বা ইহার সংমিশ্রণ উৎপন্ন হয়, পরিণাম। ছাড়া হয় অথবা ব্যবহার হয়-এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২২

২২। এক্স-রে, রেডিয়াম বা অন্য কোন এক্স-রে, অথবা রেডিয়াম বা অন্য কোন তেজষ্ক্রিয় পদার্থ জনিত কারণে দৈহিক তেজষ্ক্রিয় পদার্থের সম্মুখে উম্মুক্ত হইতে বিকার। হয়, এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২৩

২৩। চামড়ায় প্রাথমিক এপিথিলমেটাস আলকাতরা, পিচ, বিটুমিন, খনিজ তৈল, ক্যান্সার। প্যারাফিন অথবা ইহাদের কোন সংমিশ্রণ, বা উৎপন্ন দ্রব্য অথবা উহাদের কোন বর্জ্য দ্রব্যের ব্যবহার ও নাড়া-চাড়া করিতে হয়-এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২৪

২৪। সিলিকসিস্। সিলিকা সংমিশ্রিত আছে এরূপ কোন ধূলা-বালিতে শ্বাস নেওয়ার সম্মুখীন হইতে হয়-এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

End of তৃতীয় তফসিল to তৃতীয় তফসিল, ক্রমিক ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯