বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
চতুর্থ তফসিল[ধারা ৭৩(৮) দ্রষ্টব্য]
চতুর্থ তফসিল
চতুর্থ তপশিল [ধারা ৭৩(৮) দ্রষ্টব্য] ধারা ৭৩(৮) বিধান সাপেক্ষে শ্রমিকের সংজ্ঞায় অন্তর্ভুক্ত ব্যক্তিগণের তালিকা : কোন ব্যক্তি যিনি
চতুর্থ তফসিল, ক্রমিক ১
(১) কোন লিফ্ট, অথবা বাষ্পীয় শক্তি অথবা যান্ত্রিক শক্তি অথবা বিদ্যুৎ শক্তি চালিত কোন গাড়ি চালনা বা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ২
(২) এমন কোন বাড়ি-ঘর বা আঙ্গিনায় নিযুক্ত আছেন যেখানে পাঁচ বা ততোধিক ব্যক্তি কোন উৎপাদন প্রক্রিয়ায় অথবা উৎপাদন প্রক্রিয়ার সহিত সংশ্লিষ্ট অথবা উহার আনুষঙ্গিক উৎপাদিত জিনিষ সংক্রান্ত কোন কাজে নিয়োজিত আছেন, এবং যাহাতে বাষ্পীয়, পানীয় বা অন্য কোন যান্ত্রিক বা বৈদ্যুতিক শক্তির ব্যবহার হয়, কিন্তু উৎপাদন প্রক্রিয়া চলে না-এরূপ কোন স্থানে বা কক্ষে কেবলমাত্র কেরানী হিসাবে নিযুক্ত কোন ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হইবেন না;
চতুর্থ তফসিল, ক্রমিক ৩
(৩) অন্যূন পাঁচ জন ব্যক্তি নিযুক্ত আছেন-এরূপ কোন বাড়ি-ঘর বা আঙ্গিনায় ব্যবহার, বহন অথবা বিক্রির জন্য কোন দ্রব্য বা দ্রব্যাংশ প্রস্ত্ততকরণ, পরিবর্তনকরণ, মেরামতকরণ, অলংকরণ, সম্পূর্ণকরণ, অথবা অন্য কোনভাবে ইহাকে ব্যবহার উপযোগীকরণের কোন কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ৪
(৪) অন্যূন দশ জন ব্যক্তি নিযুক্ত আছেন এরূপ কোন বাড়ি-ঘর বা আঙ্গিনায় কোন বিষ্ফোরক দ্রব্য উৎপাদন বা নাড়াচাড়ার কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ৫
(৫) সম্পূর্ণ বা আংশিকভাবে বাষ্পীয়, অথবা অন্য কোন যান্ত্রিক বা বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত, কোন জাহাজ বা নৌযানে বা উহা দ্বারা টানিয়া নেওয়া হয় এরূপ কোন জাহাজ বা নৌযান মাস্টার, নাবিক বা অন্য কোনভাবে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ৬
(৬) কোন ভবন বা কাঠামো নির্মাণ, মেরামত অথবা ভাংগিয়া ফেলার কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ৭
(৭) বৈদ্যুতিক লাইন বা ক্যাব্ল্ বা উহার জন্য খুঁটি স্থাপন, মেরামত, রক্ষণাবেক্ষণ অথবা নামাইয়া ফেলার কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ৮
(৮) কোন রজ্জুপথ, ক্যানেল পাইপ লাইন অথবা পয়ঃপ্রণালী নির্মাণ, বা ক্রিয়াকর্মে বা মেরামত অথবা ভাংগিয়া ফেলার কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ৯
(৯) পণ্য গুদামজাত করা হয় এবং অন্যূন দশ ব্যক্তি নিযুক্তি আছেন এরূপ কোন গুদাম ঘর বা অন্য কোন জায়গায় বা উহার সীমানায় অথবা অন্যূন একশত ব্যক্তি নিযুক্ত আছেন এরূপ কোন বাজার বা উহার সীমানায় পণ্য নাড়া-চাড়া বা পরিবহনের কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ১০
(১০) রেডিয়াম বা এক্স-রে যন্ত্রপাতি চালনা বা নাড়া-চাড়া করিতে হয় অথবা তেজষ্ক্রিয় উপাদানের সংস্পর্শে আসিতে হয় এরূপ কোন কাজে নিয়োজিত আছেন;
চতুর্থ তফসিল, ক্রমিক ১১
(১১) কোন ড্রাইভার, ক্লীনার এবং পাহারা টহলদারীর কাজে নিয়োজিত আছেন।