জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ১৪অভিযোগ গ্রহণ
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ১৪
14. অভিযোগ গ্রহণ এই আইনের অধীন মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের প্ররোচনা সম্পর্কে কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত কমিশনার নিম্নবর্ণিত উপায়ে অভিযোগ গ্রহণ করিতে পারিবেন, যথা:- (ক) মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের প্ররোচনা সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক লিখিত, মৌখিক অথবা কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কোনো মাধ্যমে, কোনো প্রকার ফি প্রদান ব্যতীত, অভিযোগ দায়েরের মাধ্যমে; বা (খ) গণমাধ্যমসহ অন্য কোনো মাধ্যম হইতে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত তথ্য প্রাপ্তির মাধ্যমে স্বপ্রণোদিত হইয়া: তবে শর্ত থাকে যে, মানবাধিকার লঙ্ঘনের তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে (ক) দফায় বর্ণিত অভিযোগ দায়ের করা যাইবে: আরও শর্ত থাকে যে, উপরোক্ত (ক) দফার অভিযোগ দায়েরের ক্ষেত্রে ভুক্তভোগীর আইনগত ও শারীরিক অসামর্থ্য, ভয়ভীতি, বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে যুক্তিসঙ্গত কারণে কমিশন বিলম্ব মওকুফ করিতে পারিবে।