স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ১৮ইউনিটের সদস্যকে আটক
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ১৮
18. ইউনিটের সদস্যকে আটক (১) যদি ইউনিটের কোনো সদস্য কর্তৃক ধারা ১৭-তে বর্ণিত কোনো শৃঙ্খলা লঙ্ঘিত হয় বা লঙ্ঘনের আশংকা রহিয়াছে মর্মে বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে, তাহা হইলে কমান্ডার, কোম্পানি কমান্ডার বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত সদস্যকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে, আটক করিতে পারিবেন, যথা:- (ক) আদেশ প্রদানকারী কর্মকর্তাকে দ্রুত দায়িত্ব অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে; (খ) আটককৃত সদস্যকে লিখিতভাবে কারণ অবহিত করিতে হইবে; (গ) নির্ধারিত সময়ে অনুসন্ধান আরম্ভ করিতে হইবে এবং, প্রয়োজনে, অভিযোগ গঠন করিতে হইবে; এবং (ঘ) কোনো সদস্য ১৫ (পনেরো) দিনের অধিক আটক থাকিলে ৭ (সাত) দিন অন্তর অন্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আটককৃত সদস্যের বিরুদ্ধে প্রাথমিক কোনো প্রমাণ না থাকিলে তাহাকে অবিলম্বে মুক্তি দিতে হইবে।