Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ১৯প্রাক-তদন্ত, ইত্যাদি

বলবৎপঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

ধারা ১৯

19. প্রাক-তদন্ত, ইত্যাদি (১) ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে ধারা ১৭-তে বর্ণিত কোনো শৃঙ্খলা লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে কিংবা অন্য কোনোভাবে অবহিত হইলে, মহাপরিচালক নিজে কিংবা তদধীন কোনো কর্মকর্তার মাধ্যমে দ্রুত অভিযোগটি প্রাক-তদন্ত করিবেন বা, ক্ষেত্রমত, করাইবেন। (২) উপ-ধারা (১) এ বর্ণিত প্রাক-তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে, মহাপরিচালক ইউনিটে প্রেষণে নিযুক্ত উক্ত সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জনবল প্রেরণকারী বাহিনী বা সংস্থার নিকট প্রতিবেদনসহ তাহাকে ফেরত পাঠাইবেন। (৩) এই ধারার অধীন প্রাক-তদন্তের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬