Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ২০পলাতক সদস্যের গ্রেফতার

বলবৎপঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

ধারা ২০

20. পলাতক সদস্যের গ্রেফতার যদি ইউনিটের কোনো সদস্য এই আইনে বর্ণিত শৃঙ্খলা লঙ্ঘন অথবা অন্য কোনো ফৌজদারি অপরাধ সংঘটন করিয়া পলায়ন করেন, তাহা হইলে ব্যাটালিয়ন কমান্ডার তাহাকে গ্রেপ্তার করিয়া সংশ্লিষ্ট ব্যাটালিয়নে সোপর্দ করিবার জন্য উক্ত পলাতক সদস্যের স্থায়ী অথবা বর্তমান বাসস্থান যে থানায় অবস্থিত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে অনুরোধ করিবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত অনুরোধ প্রতিপালন করিয়া পলাতক সদস্যকে উক্ত ব্যাটালিয়নে সোপর্দ করিবেন।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬