স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ২১ইউনিটের সদস্য কর্তৃক সংঘটিত শৃঙ্খলা লঙ্ঘন
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ২১
21. ইউনিটের সদস্য কর্তৃক সংঘটিত শৃঙ্খলা লঙ্ঘন (১) ধারা ১৭-তে বর্ণিত শৃঙ্খলা ব্যতীত ইউনিটের সদস্য কর্তৃক অন্য কোনো শৃঙ্খলা লঙ্ঘিত হইলে তাহার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। (২) সরকার, পুলিশ মহাপরিদর্শক ও মহাপরিচালকের সহিত পরামর্শক্রমে, ইউনিটের পদায়িত কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, আর্মড পার্সোনেল ও কর্মচারী এবং প্রেষণে নিযুক্ত ও পদায়িত সকল সংস্থার সদস্যদের আচরণ ও শৃঙ্খলাসংশ্লিষ্ট বিষয়ে একক ও অভিন্ন বিধি প্রণয়ন করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত Armed Police Battalions Ordinance, 1979 (XXV of 1979) এর অধীন প্রণীত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা, ২০০৫, প্রয়োজনীয় অভিযোজনসহ, ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।