স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ২৩বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল
বলবৎ
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ২৩
23. বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল (১) ধারা ২২ এর অধীন প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আদেশ প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করা যাইবে, যথা:- (ক) ব্যাটালিয়ন অধিনায়ক অথবা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ সুপারের আদেশের ক্ষেত্রে মহাপরিচালক, বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালকের নিকট; (খ) মহাপরিচালকের আদেশের ক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শকের নিকট। (২) উপ-ধারা (১) এর অধীন আপিলে প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।